ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ইসি গঠন নিয়ে বৈঠকে রাষ্ট্রপতিকে যা বললেন কাদের সিদ্দিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৭৫১ বার

রাষ্ট্রপতি আব্দুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোর মতামত নিতে আজ কৃষক শ্রমিক জনতা লীগ (কেএসজেএল) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক করেছেন।

সংলাপকালে স্বাধীন ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠনের আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান কাদের সিদ্দিকী।

তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাধীন ও মুক্তভাবে ইসি গঠন করতে পারেন। আমরা রাষ্ট্রপতিকে বলেছি, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ওপর কারো আস্থা নেই। আপনি নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করুন, যা সব রাজনৈতিক দল মেনে নেবে।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতিকে বলেছি, রাষ্ট্রের অভিভাবক আপনি। আপনাকে এ বিষয়টি সমাধান করতে হবে। সুষ্ঠু নির্বাচন করা ছাড়া দেশে গণতন্ত্র চর্চা হবে না। দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ ইসির প্রয়োজন। জবাবে রাষ্ট্রপতি বলেছেন, সবার

সঙ্গে আলোচনা করে এ বিষয়টি ঠিক করা হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, সংসদে আইন করে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে একটি দলের (জাতীয় পার্টির) প্রস্তাবের বিরোধিতা করেছি। আমরা এই সংসদকে জনসমর্থনহীন ও অনাস্থার সংসদ মনে করি। এই সংসদের ১৫৩ জন সংসদ সদস্য অনির্বাচিত। ইসি গঠনে এই সংসদের দ্বারা কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতিকে বছরে দুই বার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার অনুরোধ করেছি।

এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, রাষ্ট্রপতির মনোভাব অত্যন্ত ইতিবাচক। ইসি গঠন উপলক্ষে রাষ্ট্রপতির সংলাপের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি গঠনে কারো নাম প্রস্তাব করিনি। সার্চ কমিটি করেই হোক আর না করেই হোক, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যেভাবে ইসি গঠনে কাজ করবেন তাতে আমরা সমর্থন করব। আশা করি, নতুন নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।

বৈঠকে এলডিপি’র সভাপতি অলি আহমেদ বলেন, সমগ্র জাতি একটি শক্তিশালী ইসি গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বৈঠকে অলি আহমেদ বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। ওলি আহমেদ একটি সার্স কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে তার দলের মতামত তুলে ধরেন। তিনি বলেন, তার দল নতুন ইসি গঠনে সর্বাত্মক সহায়তা দেবে।

বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, কেএসজেএল’র সভাপতি কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন দলের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বঙ্গভবনের দরবার হলে বৈঠকে রাষ্ট্রপতি বলেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক সহায়ক হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ৬০ মিনিটের বৈঠকে কেএসজেএল প্রধান কাদের সিদ্দিকী বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের উদ্যোগ নিয়ে যথাযথ ভূমিকা পালন করছেন। রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠন করবেন বলে তিনি আশা প্রকাশ করে নতুন কমিশনে নারী প্রতিনিধি নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

এলডিপির সাথে ৩০ মিনিটের বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ইসি গঠন নিয়ে বৈঠকে রাষ্ট্রপতিকে যা বললেন কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ১১:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬