ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৫৩৪ বার

কেউ আমার ওপর সুবিচার করেনি। সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে রাখতে চায়। এই দড়ি ছিড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

আজ বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১ জানুয়ারি মহাসমাবেশ উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এ প্রতিনিধি সভার আয়োজন করেন।

তিনি বলেন, এক মাস আগে

আমার বিরুদ্ধে আবার নতুন মামলা চালু হয়েছে। প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে। আসলে সবাই চায় এরশাদকে পায়ে দড়ি দিয়ে রাখতে হবে। এ দড়ি ছিড়ে ফেলতে হবে।

এরশাদ বলেন, ২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন থেকে ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি। কোন কুল-কিনারা পায়নি। এই দুঃখের দিনের অবসান ঘটাতে হবে।

এরশাদ বলেন, একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দুঃখের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ দূবর্লের সঙ্গে কেউ হাত মিলায় না। ১ জানুয়ারি মহাসমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেলনা নয়। শক্তিশালী রাজনৈতিক দল।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম,এম ফয়সাল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি : এরশাদ

আপডেট টাইম : ১১:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬