ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

শিক্ষা মন্ত্রণালয়ে চুরি, ২২ কম্পিউটারের হার্ডডিস্কসহ খোয়া গেছে বিভিন্ন মালামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৬২ বার

নিজস্ব প্রতিবেদক | হাওর বার্তাঃ রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ২২টি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন ও ২৩ জুলাই পৃথক সময়ে এসব চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় রোববার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলায় থাকা ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি কয়েকটি কম্পিউটারের প্রসেসর, র‌্যাম, প্রিন্টারসহ কাপ, পিরিচ, ফ্লাক্স ও অন্যান্য কিছু মালামালও চুরি হয়েছে।

চুরির ঘটনাটি কীভাবে সংঘটিত হয়েছে এবং কীভাবে কম্পিউটার থেকে হার্ডডিস্ক খুলে নেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে কাজ চলছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট ভবনের কক্ষগুলোর চাবি মো. মাহাবুব হোসেনের কাছে সংরক্ষিত থাকে। গত ১৪ জুন ও ২৩ জুলাই সংঘটিত চুরির ঘটনায় রোববার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে, চুরির পুরো ঘটনা তদন্তে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে কারা জড়িত এবং কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এসব মালামাল সরিয়ে নেওয়া হয়েছে, তা বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষা মন্ত্রণালয়ে চুরি, ২২ কম্পিউটারের হার্ডডিস্কসহ খোয়া গেছে বিভিন্ন মালামাল

আপডেট টাইম : ০১:৩১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬