ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবন, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

রবিবার বিকালে ফেনীর সোনাগাজী পৌরসভা অডিটোরিয়াম হলে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা কৃষকদলের উদ্যোগে জেলাব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশমন্ত্রী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দেশব্যাপী কাজ করছে। এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি রচিত হবে।

ফেনী জেলা কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অন্যতম কার্যকর উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬