ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু সোমবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯ বার

শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে ট্রাইব্যুনাল এবং আগামী সোমবার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হবে বলে জানিয়েছেন, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ক সেমিনারে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর জানান, মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এ ঘটনায় নিহত যে ৬১ জনের তালিকা দিয়েছিল, তার মধ্যে ৫৮ জনের নাম পরিচয় পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাত ১১টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। এতে সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু সোমবার

আপডেট টাইম : ০১:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬