ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ভৈরবের মো. জাকির হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১২৩ বার

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে অবসরোত্তর চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কৃতী সন্তান মো. জাকির হোসেন। তাঁর এ নিয়োগে ভৈরবের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. জাকির হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ তাঁত বোর্ড আইন, ২০১৩-এর ধারা ৯(৩)(ক) অনুযায়ী মো. জাকির হোসেনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিহারের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে গ্রেড-১ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

মো. জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে পড়াশোনা শেষে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তিতে কিশোরগঞ্জ জেলাবাসীও ভৈরব পৌর বিএনপি, ভৈরব সেম বার্ডস এবং ভৈরবের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা মো. জাকির হোসেনের দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ তাঁত বোর্ডের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ভৈরবের মো. জাকির হোসেন

আপডেট টাইম : ০২:১৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬