ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন সভাপতি মাইনুর রহমান,সহসভাপতি ফরিদ আলম, সাধারণ সম্পাদক শাকিফ শামীম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৬ বার

বাংলাদেশ শুটিং ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধন) আইন, ২০২৬-এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শনিবার (১৮ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে জাতীয় ক্রীড়া পরিষদ শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শাকিফ শামীম।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, মোহাম্মদ ফরিদ আলম, ইমরান চৌধুরী ও মোহাম্মদ কামরুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাফিক শামীম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাকির রাজা ও ডিএম রফিকুল ইসলাম রাজিব।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা এডভোকেট মাহফুজুল ইসলাম জুনু, কমান্ডার হিসেবে জাহাঙ্গীর হোসেন, মো. তৌফিক হোসেন, মোহাম্মদ আবু নাসের, কাজী ফাহাদ মোস্তফা, হাসান আলী, সাহেদ আহমেদ, মো. আব্দুর রাফিউল আলম, মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী রুবিক, খায়রুল রহমান, রাজিব হাসান, আশিক হোসেন খান, সায়মা ফিরোজ, মতিন ইকবাল, মোহাম্মদ আব্দুল হান্নান, শাহ আবদুল্লাহ মাসুদ, শহিদুজ্জামান, রফিক আহমেদ, মোহাম্মদ মাহমুদুর রহমান, জহিরুল ইসলাম শাহাদাত হোসেন চৌধুরী এবং মো. ইব্রাহিম রানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(ঘ) ধারা অনুযায়ী গঠন করা হয়েছে। নতুন কমিটির প্রধান দায়িত্ব হবে নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেশনের নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নবগঠিত অ্যাডহক কমিটিকে দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ফেডারেশনের নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর অ্যাডহক কমিটির কার্যক্রম শেষ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ আদেশ জারি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন সভাপতি মাইনুর রহমান,সহসভাপতি ফরিদ আলম, সাধারণ সম্পাদক শাকিফ শামীম

আপডেট টাইম : ০৪:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬