ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৬ বার

নিজস্ব প্রতিবেদক, হাওর বার্তাঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) এস এম জাহাঙ্গীর আলমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে মিঠামইন থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাপাতিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিঠামইন সদর বেরিবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে অতর্কিত হামলার শিকার হন এস এম জাহাঙ্গীর আলম। এ সময় তাঁর সঙ্গে থাকা হাদিস নামের অপর একজনকেও ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যান। আহত হাদিস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. হেলাল (২৫), পিতা: মৃত সুলতান, গ্রাম: চালিতাবুনিয়া, থানা: বামনা, জেলা: বরগুনা।
মো. মহিন উদ্দিন (৩২), পিতা: মো. নূর হোসেন, গ্রাম: দুধরাজপুর, ডাকঘর: নাগমুদ বাজার, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।

মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫), পিতা: রহমত উল্লাহ (খোকন), গ্রাম: মধ্যপাড়া, ডাকঘর: নাগমুদ বাজার, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিন আসামিকে মিঠামইন থানা হাজতে রাখা হয়েছে।

মিঠামইন থানা পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

হাওর বার্তা ঘটনাটির তদন্ত ও মামলার অগ্রগতির বিষয়ে পরবর্তী তথ্য পাওয়া গেলে পাঠকদের বিস্তারিত জানাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

আপডেট টাইম : ১২:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬