ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৫৩৫ বার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, যারা একাত্তরে রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছেন তাদের আবার দাবি থাকবে কেন? এই সামান্য হোল্ডিং ট্যাক্স মওকুফের জন্য তারা কেন দাবি জানাতে যাবে। এটা আমাদের জন্য লজ্জার। আমাদের উচিত স্ব-উদ্যোগে এটা মওকুফ করা। তাই মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিচ্ছি।

সাঈদ খোকন আরো বলেন, দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল গঠন করবে। আমরা দুই ভাই (ঢাকার দুই মেয়র) মিলে আলাপ আলোচনা করে এ তহবিল কীভাবে সবল করা যায় তা দেখবো।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেন, সব কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য কবর সংরক্ষণ থাকবে। আপনার বিচ্ছিন্নভাবে না থেকে একসঙ্গে আসেন, আমাদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রমুখ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ

আপডেট টাইম : ১১:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬