ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

প্রশাসনে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১০ ডিসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৯৫ বার

প্রশাসনে একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে পদোন্নতি পেয়েছেন ১০ জন জেলা প্রশাসক (ডিসি), যারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত ডিসিরা হলেন— মো. নূরুল করিম ভুইয়া (গাজীপুর), আবু ছালেহ মো. মুসা জঙ্গী (চাঁপাইনবাবগঞ্জ), কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), মোহাম্মদ নায়িরুজ্জামান (নীলফামারী), ফরিদা খানম (ঢাকা), শরীফা হক (টাঙ্গাইল), তাহসিনা বেগম (শরীয়তপুর), মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম), মোতাকাব্বীর আহমেদ (মাগুরা) ও মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী (পটুয়াখালী)।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রথমে এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়। পরে আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দপ্তরে দায়িত্বরত সাতজন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়েছে।

পদোন্নতির তালিকায় নিয়মিত ব্যাচ হিসেবে প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচ থেকে ৯৯ জন, ২১ ও ২২ ব্যাচের ৩৩ জন এবং ২৪ ব্যাচ থেকে পদোন্নতি পেয়েছেন ৪৭ জন কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

প্রশাসনে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১০ ডিসি

আপডেট টাইম : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬