ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

মানুষকে সেবার মধ্যদিয়ে আল্লাহ, রাসুল, ঈশ্বর ও ভগবানকে পেতে চান আইভি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৪০১ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তিনি মানুষের সেবা করতে চান। আর এর মধ্য দিয়ে আল্লাহ, রাসুল, ঈশ্বর ও ভগবানকে পেতে চান।

শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারের সময় আইভী এসব কথা বলেন।

প্রচারের শুরুতে রিকশায় চড়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের

শুভেচ্ছা জানান আইভী। এ সময় নেতাকর্মীরা তাঁর গায়ে ফুল ছিটিয়ে দেয়। দিতে থাকে স্লোগানও। এ সময় আইভী বলেন, নির্বাচনী পরিবেশ খুব ভালো। নৌকার প্রতি মানুষের সমর্থন বোঝা যায়। আমি শুধু বন্দরবাসী নারায়ণগঞ্জ নগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমি কাজ করেছি দল-মতের ঊর্ধ্বে উঠে। জনগণ আমাকে রায় দিবে দলমতের ঊর্ধ্বে উঠে, বলেন আইভী।

পরে রিকশায় দাঁড়িয়ে মাইকে দেওয়া বক্তব্যে আইভী বলেন, (আমি) এই শহরের মেয়ে। এখানকার মেয়ে। আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার বাবা আপনাদের সেবা করেছেন। আমিও আপনাদের সেবা করতে চাই। সেবার মাধ্যমে আমি আল্লাহ, রাসুল এবং ঈশ্বর, ভগবানকে পেতে চাই। আমাকে সেই সুযোগটা করে দিবেন। আমি আপনাদের মানুষ। আমি আপনাদের পাশে থাকতে চাই। বক্তব্য শেষে মাইকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আইভী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মানুষকে সেবার মধ্যদিয়ে আল্লাহ, রাসুল, ঈশ্বর ও ভগবানকে পেতে চান আইভি

আপডেট টাইম : ১০:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬