ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

বিজয় দিবসে এই প্রথম ৫৯টি মসজিদে উড়লো জাতীয় পতাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
  • ৪৪৭ বার

৪৬তম বিজয় দিবসে প্রথমবারের মতো মসজিদে উত্তোলন করা হলো জাতীয় পতাকা। আজ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাড়াশ উপজেলার ৫৯টি মসজিদে প্রথমবারের মতো উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন সংশ্লিষ্ট মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা।

তাড়াশ উপজেলার

৫৯টি মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। মহান বিজয় দিবস ওই ৫৯টি মসজিদে প্রথমবারের মতো উত্তোলন করা হয় জাতীয় পতাকা। আর শহীদের স্মরণে আয়োজন করা হয় মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল।

তালম নগরপাড়া মসজিদের ইমাম ও সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, ৭১ সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের সম্মানে মসজিদে পতাকা উত্তোলন করে ভালো লাগছে। মহল্লাবাসীদের নিয়ে আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের রুহের মাগফিরাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল করেছি।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন সিরাজঞ্জের উপ-পরিচালক বজলুল করীম জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের সম্মানে সারা দেশের মতো তাড়াশ উপজেলাসহ জেলার ৯৬৫টি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরো জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে আলেম সমাজকে অবহিত করতে ইসলামিক ফাউন্ডেশন এ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

বিজয় দিবসে এই প্রথম ৫৯টি মসজিদে উড়লো জাতীয় পতাকা

আপডেট টাইম : ১১:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬