ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জলবায়ু পরিবর্তন সচেতনতায় নেত্রকোনার মদনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ২৪ বার

জেলা প্রতিনিধি, নেত্রকোনাঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার মদনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (LASEP)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আম, কাঁঠাল, নিম ও মেহগনি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তন সচেতনতায় নেত্রকোনার মদনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০৪:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬