ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

২৭ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার কোটি টাকার বেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৩৩ বার

চলতি বছরের জুন মাসের প্রথম ২৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এলো ২৪৫ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩০ হাজার ১০৩ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে।

আজ রোববার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ২৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬০ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫১ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুন মাসের প্রথম ২৭ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৯ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫২ লাখ ডলার। পরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলার। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি সাত লাখ ৯০ হাজার ডলার এসেছে। ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ২৩ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার এসেছে।

জুন মাসের এই প্রথম ২৭দিনে দেশি-বিদেশি ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে চারটি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

২৭ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার কোটি টাকার বেশি

আপডেট টাইম : ০৯:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬