ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

অনেক রক্তের দামে কেনা স্বাধীনতা, লাল-সবুজ আবেগে ভাসছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
  • ৪৬৪ বার

লাদেশ জুড়ে চলছে লাল-সবুজের উৎসব। যে মাটির সবুজ ঘাস লাল হয়েছিল ৩০ লাখ শহিদের রক্তে- সেই দেশটির যেখানে চোখ যায় আজ সেখানেই লাল সবুজ পতাকার সমারোহ। এটাই বাংলাদেশ। জীবনের দামে কেনা পতাকা এখানে উৎসবের প্রতীক। পথে পথে পতাকা বিক্রেতা- মানুষ পতাকা কিনছেন। স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ, কারওরই আগ্রহের কমতি নেই সেই পতাকা নিয়ে সাজার বা সাজানোর।

গাড়ির সামনে বা বনেটে, খুদে বাচ্চার হাতে, রিকশার সামনে, অটোতে, কপালের টিপে সবখানেই লাল আর সবুজ। কেউ বলছেন অভূতপূর্ব। কারও কাছে অতুলনীয়। লাল সবুজে মেতেছে পুরো বাংলাদেশ। বিজয়ের রঙ- জাতীয় পতাকার রঙ এখন সবখানে।

বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে লাল সবুজের উৎসব। ফেসবুকের প্রায় সকলেরই কভার আর ছবিতে লাল সবুজ পতাকা। অনেকগুলো গ্রুপে প্রচার চলছে- বিজয়ের দিনটিতে সবাই যেন লাল সবুজে নিজেদের প্রোফাইল রাঙিয়ে নেন, এই আহবান জানিয়ে। সাড়াও মিলছে- বদলে গেছে নিউজফিড।

আজ রাত পোহালেই বিজয় দিবস। গত কয়েক দিন ধরেই বিজয়ের ক্ষণকে বরণ করতে গোটা বাংলাদেশ যেন সেজেছে বিজয়ের রঙ লাল সবুজের রঙে। পৌষের হিমসকালেই চলতি মোটরসাইকেলের সামনে বসে আছে ফুটফুটে শিশু- পিছনেই রয়েছেন তার বাবা, পাশেই মা। শিশুটির বায়না পূরণ করতে এই দম্পতি ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতার কাছ থেকে একটি জাতীয় পতাকা কিনলেন। লাল-সবুজ পতাকাটি মোটরসাইকেলের সামনে বেঁধে ছুটলেন গন্তব্যে। এটিই এখন বাংলাদেশের সাধারণ চিত্র। ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতারা ছুটছেন গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে। ব্যস্ততায় ফুরসত মিলছে না দর্জির। সবারই এক অনুভূতি। বিজয়ের রঙে মাতো, রাঙিয়ে দাও দেশকে।

বাংলাদেশে জীবনের দামে কেনা পতাকাই এখানের বিজয় উৎসবের প্রতীক হয়ে উঠেছে। লাল সবুজের পতাকা আর পোষাকে সবাই সেজে উঠছেন- উৎসব ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। পথে পথে পতাকা বিক্রেতা। মানুষ পতাকা কিনছেন দেদার। তরুণ-তরুণীদের মাথায়, পোশাকে, পাড়ার দোকান থেকে বাড়ির ছাদে ছাদে শোভা পাচ্ছে জাতীয় পতাকা। সবখানেই লাল আর সবুজ। সড়ক দ্বীপ, চলতি গাড়ির সামনের অংশ কিংবা মোটর সাইকেল- সবকিছুই মোড়ানো লাল সবুজে। দেশ জুড়ে চলছে যেন লাল সবুজের উৎসব।

কোথাও বীর মুক্তিযোদ্ধাদের ছবি, কোথাও বীরশ্রেষ্ঠদের, কোথাও মহান স্বাধীনতার স্থপতির ছবি। কোনও ছবিতে দেখানো হয়েছে যুদ্ধ চলছে, কোনওটিতে রয়েছে বাঙালি ফিরছে বিজয়ের বেশে। শহর জুড়ে, একটু পরপরই লাল-সবুজের জাতীয় পতাকা। আবার কোথাও স্রেফ লাল-নীল-সবুজ-হলুদ পতাকা। এরই মাঝে মাঝেই স্থান পেয়েছে দেশের উন্নয়নের চিত্র। স্বাধীনতার ৪৫ বছর পূর্ণ করে দেশ আজ অর্থনৈতিক মুক্তিরও পথে। তাই কোথাও স্বপ্নের পদ্মাসেতু, কোথাও প্রস্তাবিত মেট্রোরেল, এখানে ওখানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ছবি।

আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারি ভাবে গৃহীত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় একই রকম দেখতে একটি পতাকা ব্যবহার করা হতো, যেখানে মাঝের লাল বৃত্তের ভেতর হলুদ রংয়ের একটি মানচিত্র ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

অনেক রক্তের দামে কেনা স্বাধীনতা, লাল-সবুজ আবেগে ভাসছে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬