ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৯ বার

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। তেমনি মিলছে জীবিতদেরও সন্ধান। এখন পর্যন্ত ৫৮৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আর আহত হয়েছেন ৪ হাজার ৩শ’র বেশি মানুষ।

গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উপকূলীয় শহর লা গুয়াইরায়। সেখানে প্রায় ৪ লাখ ৮০ হাজার বাসিন্দা বসবাস করতো। ধসে পড়েছে শতাধিক ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০ হাজারের বেশি পরিবার। রাজধানী কারাকাসেও বহু ভবন ও স্থাপনা ধসে পড়েছে।

তবে ভূমিকম্পের অনেক সময় পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ। সময় যত গড়াচ্ছে, জীবিতদের উদ্ধারের সম্ভাবনাও তত কমে আসছে।

প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের মধ্যেও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। একইসঙ্গে চলছে নিহতদের মরদেহ উদ্ধারের কাজ। প্রাণহানির সংখ্যা কোথায় গিয়ে থামবে, তা এখনও অনিশ্চিত। নিখোঁজ স্বজনদের খোঁজে উদ্ধারস্থলগুলোতে ভিড় করছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সেনাবাহিনীর কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। এখন মানুষের আপনাদের প্রয়োজন। ট্রাক্টর, এক্সকাভেটর ও নির্মাণ শ্রমিক নিয়ে দ্রুত উদ্ধারকাজ জোরদার করুন। আমরা আপনাদের অপেক্ষায় আছি।

সংকট মোকাবেলায় একসময় বৈরি সম্পর্ক থাকা যুক্তরাষ্ট্রও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। মেক্সিকো, চিলি, এল সালভাদরসহ আরও কয়েকটি দেশ পাঠিয়েছে উদ্ধারকারী দল। অনেক দেশ মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। একইসঙ্গে দুর্যোগ মোকাবিলায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জোরালো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

আপডেট টাইম : ১২:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬