ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ভারপ্রাপ্ত সচিব হলেন ৮ কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
  • ৩৫৪ বার

আট অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া একজন ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান আহমদ কায়কাউসকে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনকে ভারপ্রাপ্ত খাদ্যসচিব, পেট্রো বাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীরকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক শুভাশীষ বোসকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিআরটিএ-এর চেয়ারম্যান নজরুল ইসলামকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা), বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদারকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব মর্যাদা) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে।

এদিকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়কে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের পূর্ণ সচিব করা হয়েছে।

আর পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ রেজা খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ভারপ্রাপ্ত সচিব হলেন ৮ কর্মকর্তা

আপডেট টাইম : ১২:১৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬