ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২৪ বার

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়ার সফর শেষে তিনি চীন সফরে গেছেন। মালয়েশিয়া সরকারকে এক বার্তায় তিনি এই কৃতজ্ঞতা জানান।

মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মালয়েশিয়া সরকার এবং তার বন্ধুভাবাপন্ন জনগণের যে বন্ধুত্বপূর্ণ মনোভাব ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করেছে, তাতে আমরা গভীরভাবে অভিভূত। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

তিনি উল্লেখ করেন, আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকে বহু দশক পুরনো এই সম্পর্ক রয়েছে। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারকে তার বৈঠকে সময় দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের জন্য আমরা গর্বিত, যা আমাদের দুই দেশকে বিভিন্ন ক্ষেত্র এবং সমাজের সর্বস্তরের মধ্যে একসূত্রে আবদ্ধ করেছে। প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমি উন্মুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬