ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মুক্তি পেল পরীমণির নতুন গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ২২ বার

কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনায় এসেছে সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। সিনেমাটির নতুন গান ‘জোছনা’ প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে অভিনেত্রী পরীমণি ও সাইমন সাদিকের রসায়ন ঘিরে।

বুধবার (২৭ মে) জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। আবেগঘন কথামালা ও সুরে তৈরি এ গানে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সুর করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সংগীতায়োজনে ছিলেন শাকের রাজা।

‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস’-এমন কথায় এগিয়ে যাওয়া গানটিতে সম্পর্ক, আবেগ ও ভাঙা-গড়ার এক মানবিক গল্প ফুটে উঠেছে। গানের ভিডিওতে পরীমণিকে দেখা গেছে কাজল চৌধুরী চরিত্রে, আর তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। দুজনের পর্দা উপস্থিতি দর্শকদের মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে।

গানটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সুরকার প্রিন্স মাহমুদ বলেন, এটি মূলত বাণিজ্যিক চিন্তা থেকে তৈরি করা হয়নি; বরং আত্মতৃপ্তির জায়গা থেকেই কাজটি করেছেন তিনি। একইভাবে শিল্পী তানযীর তুহীনও জানিয়েছেন, গানের আবেগকে ধারণ করেই কণ্ঠ দেওয়ার চেষ্টা করেছেন।

রেজা ঘটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘ডোডোর গল্প’ সিনেমাটি একটি পারিবারিক ও মানবিক সম্পর্কনির্ভর কাহিনি নিয়ে তৈরি। এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিম।

২০২৩ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়। ইতোমধ্যে দৃশ্যধারণের কাজ শেষ হলেও এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবে কোরবানির ঈদ ঘিরে সিনেমাটির প্রচারণা শুরু হওয়ায় শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মুক্তি পেল পরীমণির নতুন গান

আপডেট টাইম : ১২:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬