ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল, জমা হবে ৩ জুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৪৫ বার

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্য অধিদফতরের গঠিত তদন্ত কমিটি, বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।গত ২৭ মে এই হাসাপাতালে পোস্ট ওপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। পরে বিষয়টি তদন্ত করতে গঠিত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। সে অনুযায়ী আংশিক তদন্ত প্রতিবেদন জমা দিয়ে ৩ জুন পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য সময় চেয়েছে তদন্ত কমিটি। এরই প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, যেসব নবজাতক মারা গেছে, তাদের মায়ের বক্তব্য জানার জন্য এ সময়ের আবেদন করেছে তদন্ত কমিটি। এক মায়ের অনুরোধে হাসপাতালটির ওই ওয়ার্ডের এসি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল, জমা হবে ৩ জুন

আপডেট টাইম : ১২:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬