ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ঈদে ভক্তদের সুখবর দিলেন পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৩০ বার

কোরবানির ঈদকে সামনে রেখে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। দীর্ঘদিন পর তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’ থেকে প্রকাশ হতে যাচ্ছে নতুন গান ‘জোছনায় ভাসা শহর’। ইতোমধ্যে গানটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানিয়েছে, ঈদের আগের দিন তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। বিষয়টি সামাজিক মাধ্যমেও নিশ্চিত করেছেন পরীমণি। গানটির কথায় রয়েছে ব্যতিক্রমধর্মী আবেগ ও প্রতিবাদের সুর।

‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস’-এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্যামুয়েল হক। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন এবং সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

গানটি প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, প্রতি ঈদেই শ্রোতাদের জন্য ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন তিনি। এবারও সেই ধারাবাহিকতায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি কাজ উপস্থাপন করা হচ্ছে।

অন্যদিকে শিল্পী তানযীর তুহীন জানান, গানের অনুভূতি ও আবেগকে গুরুত্ব দিয়েই তিনি কণ্ঠ দিয়েছেন। শ্রোতারা গানটির সঙ্গে সংযোগ খুঁজে পেলে সেটিই হবে তার বড় প্রাপ্তি।

সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’ সিনেমায় কাজল চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তার বিপরীতে রয়েছেন অভিনেতা সাইমন সাদিক। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও তারই লেখা। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম ও আমিরুল হক চৌধুরীসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ঈদে ভক্তদের সুখবর দিলেন পরীমণি

আপডেট টাইম : ০২:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬