ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ২৮ বার

কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে না আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘নাকফুলের কাব্য’। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, আপাতত ঈদে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে না।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। ছবিটি পরিচালনা করেছেন আলোক হাসান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সমাজের বাধা ও প্রভাবশালীদের চাপ উপেক্ষা করে এগিয়ে চলা এক প্রেম ও বিরহের গল্প তুলে ধরা হয়েছে এতে। গল্প লিখেছেন ফেরারি ফরহাদ।

জানা গেছে, ঈদে মুক্তি নিয়ে অনিশ্চয়তার খবর আসার আগের দিনও নির্মাতা ছবিটি ঈদেই মুক্তি পাওয়ার কথা জানিয়েছিলেন। তবে সোমবার এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

২০২২ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। শুরুতে ছবির নাম ছিল শুধু ‘নাকফুল’। পরে সেন্সর বোর্ডের আপত্তির পর নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকফুলের কাব্য’। নির্মাতা তখন জানিয়েছিলেন, একই নামে অন্য একটি সিনেমা থাকায় নতুন নাম বেছে নিতে হয়েছে। এখন দর্শকদের অপেক্ষা, কোরবানির ঈদ মিস করা এই সিনেমা শেষ পর্যন্ত কবে বড় পর্দায় দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর সিনেমা

আপডেট টাইম : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬