ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চোটে পড়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ২৬ বার

আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া দলটির একাধিক খেলোয়াড় চোট সমস্যায় পড়ায় নতুন করে চিন্তায় পড়েছে কোচিং স্টাফ। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন ৩৪ বছর বয়সী আকুনা। তবে খেলার একপর্যায়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে তীব্র অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত মাঠ থেকে তুলে নেওয়া হয়। একই স্থানে আগে থেকেই তার ফিটনেসজনিত সমস্যা থাকায় বিষয়টি বাড়তি উদ্বেগ তৈরি করেছে।

যদিও এই ইনজুরির মাত্রা কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে একাধিক ফিটনেস সমস্যা দেখা দেওয়ায় পরিস্থিতির দিকে নজর রাখছে টিম ম্যানেজমেন্ট।

এর আগে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আঙুলের চোটে ভুগছিলেন। এছাড়া লিওনেল মেসিও ক্লান্তিজনিত কারণে মাঠ ছাড়েন। পাশাপাশি ক্রিস্টান রোমেরো এবং গনজালো মন্টিয়েলের শারীরিক অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী আগামী ১ জুনের মধ্যে সব দলকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এর আগেই দল ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, মে মাসের শেষ সপ্তাহেই চূড়ান্ত স্কোয়াড প্রকাশ হতে পারে।

বিশ্বকাপের আগে ইনজুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোচিং স্টাফ এবার বাড়তি খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা করছে, যাতে শেষ মুহূর্তে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চোটে পড়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার

আপডেট টাইম : ১২:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬