ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে প্রস্তাব দেবে এলডিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ২৮৯ বার

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনের চিঠি পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন,তারা ইসি গঠন ও সহায়ক সরকার নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে রাষ্ট্রপতির কাছে।

২০ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে এলডিপির সংলাপের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

ইসি গঠনে এই উদ্যোগ নেয়ার জন্য রাষ্ট্রপতিকে দলের পক্ষে ধন্যবাদ জানিয়ে শাহাদাত হোসেন সেলিম আশা প্রকাশ করেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশের সংকটকালে রাষ্ট্রপতি দলের ঊর্ধ্বে উঠে কর্তব্য পালন করবেন। সবার মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার মাধ্যমে তিনি তার অবস্থানকে আরো আলোকিত করবেন।

সংলাপে তাদের প্রস্তাব সম্পর্কে শাহাদাত হোসেন বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ইসি গঠন ও নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে সুনির্দিষ্টভাবে প্রস্তাব দেবে এলডিপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল প্রতিনিধিত্ব করেছে এবং নিবন্ধন রাজনৈতিক দলের সমন্বয়ে আনুপাতিক হারে একটি নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব করা হবে।

শাহাদাত জানান,প্রেসিডিয়াম সদস্যসহ ১০ জনের মতো কেন্দ্রীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন।

সোমবার বঙ্গভবন থেকে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করতে প্রথম পর‌্যায়ে কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। দুই দিন পর রাষ্ট্রপতি বসবেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে। এর পরদিন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা হবে ২২ ডিসেম্বর।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপের দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

কাজী রবিকউদ্দীন আহমেদের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনে নিয়োগ চূড়ান্ত করতে হবে তার আগেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে প্রস্তাব দেবে এলডিপি

আপডেট টাইম : ১২:২১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬