ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ট্রেড ও ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান নাসির উদ-দৌলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৩৪ বার

Oplus_16908288

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেড ও ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিসিএস ১৫তম ব্যাচের মেধাবী কর্মকর্তা নাসির উদ-দৌলা। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক দক্ষতা ও দীর্ঘ কর্মঅভিজ্ঞতার ভিত্তিতে নাসির উদ-দৌলাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

নাসির উদ-দৌলা বর্তমানে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনের দীর্ঘ ১৭ বছর পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ায় প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার জন্য পরিচিত নাসির উদ-দৌলার এই পদায়ন বাণিজ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। নতুন দায়িত্ব পালনে তিনি দেশের বাণিজ্য ও শুল্কনীতিতে কার্যকর ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ট্রেড ও ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান নাসির উদ-দৌলা

আপডেট টাইম : ০১:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬