ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এসব দেখে ট্রমাটাইজড লাগে, সোশ্যাল মিডিয়া আনসোশ্যাল লাগে: বুবলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৭১ বার

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বলছে, গত পয়লা জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৪৬ শিশু। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু এবং ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে তিন শিশুকে। ধর্ষণের শিকার দুই শিশু আত্মহত্যা করেছে।

সর্বশেষ রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই নৃশংস ঘটনার বিচার দাবি করছেন। শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

শিশুকে শারীরিকভাবে নির্যাতন, ধর্ষণের পর হত্যার ঘটনা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। শুক্রবার (২২ মে) এ অভিনেত্রী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, “শিশুরাই নাকি আগামীর ভবিষৎ! অথচ এ দেশে ভবিষ্যতের অবস্থা! কোথায় এই নিষ্পাপ পবিত্র ফুলগুলোর হাসি-খুশি রঙিন ছবি দেখবে সবাই, সুন্দর শৈশব হবে, ভবিষৎ নিয়ে বাবা-মা কত স্বপ্ন সাজাবে, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। অথচ সবাই বাচ্চাগুলোর সাদা-কালো ছবি পোস্ট করে তাদের নৃশংস মৃত্যুর বিচার চাইছে, সাথে এক কালো বিভীষিকাময় শৈশবের স্মৃতি, বাবা-মায়ের বুক ফাটা কান্না!”

দেশে ঘটা এসব ঘটনা দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বুবলী। তিনি বলেন, “প্রতিনিয়ত এসব দেখে ট্রমাটাইজড লাগে, সোশ্যাল মিডিয়া আনসোশ্যাল লাগে, দেখতেই ইচ্ছা করে না। আর কত! হয়তো সবার প্রতিবাদ তারপর ভুলে যাওয়া কিন্তু সেই বাবা-মাগুলো সারা জীবন এই অমানসিক কষ্ট বয়ে বেড়ায়, কোনো কিছু কি তাদের সান্ত্বনা দিতে পারে!”

শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার বিচার পেতেও কাঁদতে হয় আক্রান্ত শিশুদের বাবা-মাকে। তা উল্লেখ করে বুবলী বলেন, “এক কাঁদে সন্তান হারিয়ে, আরেক কাঁদে বিচারের আশায়। অথচ দেশের নাগরিক হিসেবে অপরাধীদের এসব নৃশংসতার দ্রুত দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার পাওয়া তাদের অধিকার।”

শিশু রামিসার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বুবলীর এ পোস্টে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ অভিনেত্রীর ভাবনার সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। পাশাপাশি অপরাধীর দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এসব দেখে ট্রমাটাইজড লাগে, সোশ্যাল মিডিয়া আনসোশ্যাল লাগে: বুবলি

আপডেট টাইম : ১২:২৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬