ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ঢাকার বাজারেও ঈদের ছুটির আমেজ, সবজিতে স্বস্তি ফিরলেও মাছের দাম উর্ধ্বমুখী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৩৮ বার

পণ্যের যোগান স্বাভাবিক থাকলেও রাজধানীর কাঁচাবাজারে ছুঁয়েছে ঈদের ছুটির আমেজ। যার ফলে ছুটির দিনে আজ শুক্রবার বাজারে ক্রেতার আনাগোনা কমেছে।

সেই সাথে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। অধিকাংশ সবজি মিলছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। কেবল ব্যতিক্রম টমেটোর বাজার। এক কেজির দাম হাকা হচ্ছে ৮০ টাকা।

এদিকে, ব্রয়লার মুরগির দাম সামান্য বাড়লেও লেয়ার ও সোনালী জাতের দাম কমতে শুরু করেছে। ডিমের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ডজন প্রতি ডিমের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা।

দোকানীরা বলছেন, বাজারে যোগান বাড়ায় ভোক্তাপর্যায়ে ইতিবাচক প্রভাব পড়ছে।

তবে, রাজধানীর বাজারে মাছের দাম কিছুটা উর্ধ্বমুখী। সরবরাহও কিছুটা কম। বিক্রেতারা বলছেন, এরইমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। তাই অন্য জেলাগুলোতে এখন বেচাকেনা বেশি থাকবে।

এছাড়া, কোরবানীর সময়জুড়ে রসনাবিলাসে গরু-খাসির মাংসেরই প্রাধান্য বেশি থাকে। তাই রূপচাদা-চিংড়ি ছাড়া বাকি মাছের চাহিদা স্বাভাবিকভাবেই কমে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ঢাকার বাজারেও ঈদের ছুটির আমেজ, সবজিতে স্বস্তি ফিরলেও মাছের দাম উর্ধ্বমুখী

আপডেট টাইম : ১২:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬