ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ধর্ষণ-হত্যার কঠিন শাস্তি দিলেই হবে না, অসুস্থ মানসিকতাও বদলাতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫৯ বার
পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে নারী বা শিশু ধর্ষণ, ধর্ষণের পর হত্যার খবর পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। প্রতিনিয়ত এসব খবরে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি বলেও মন্তব্য করেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন পিয়া জান্নাতুল। এসময় তিনি এসব ঘটনার বিচারের পাশাপাশি এর কারণ খতিয়ে দেখার দাবি জানান।

ভিডিওর ক্যাপশনে পিয়া লিখেছেন, প্রতিদিন নারী ধর্ষণ, তারপর হত্যা। শুধু কঠিন শাস্তি দিলেই হবে না, আমাদের সেই অসুস্থ মানসিকতাও বদলাতে হবে যেখান থেকে নারীর প্রতি সহিংসতা জন্ম নেয়।

তিনি বলেন, ‘শুধু আইন দিয়ে এই অপরাধগুলো কমানো সম্ভব না। অবশ্যই আমরা দ্রুত বিচার চাই। পাশাপাশি এমন অপরাধ কেন বেড়ে চলেছে সেটি নিয়ে আমাদের ভাবতে হবে।’

নারীদের প্রতি যে ফ্রাস্টেশন, এটা একটি বাচ্চা মেয়ের ওপর কিভাবে আসে? এমন প্রশ্ন রেখে পিয়া জান্নাতুল বলেন, ‘আমার মনে হয় এটার মধ্যে ভায়োলেন্ট পর্নগ্রাফি, টক্সিক ম্যাসকুলিনিটি, অনিয়ন্ত্রিত রাগ, ড্রাগ অ্যাবিউজ, চাইল্ডগুড ট্রমা—এগুলো একটি ছেলের মধ্যে যখন থাকে, এটারই বহিঃপ্রকাশ ঘটে নারী বা বাচ্চা শিশুদের প্রতি।

তিনি ছেলে শিশুদের মানসিক স্বাস্থ্য শেখানোর পরামর্শ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ধর্ষণ-হত্যার কঠিন শাস্তি দিলেই হবে না, অসুস্থ মানসিকতাও বদলাতে হবে

আপডেট টাইম : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬