ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

সাফের হ্যাটট্রিক শিরোপা মিশনে ভারতের গোয়ায় ঋতুপর্ণারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১২ বার

থাইল্যান্ডে দুই সপ্তাহের নিবিড় প্রস্তুতি শেষে থাইল্যান্ড থেকে ভারতের গোয়ায় পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা। ২৫ মে শুরু হতে যাওয়া সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ায় পৌঁছে লাল সবুজের নারী প্রতিনিধিরা। লক্ষ্য, টানা তৃতীয়বার শিরোপা জয়।

থাইল্যান্ডের ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ দল। শেষ দিনে ফুটবলাররা তিন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলেন। কোচ পিটার বাটলার অনুশীলনে পজিশনাল অ্যাওয়ারনেস, ট্যাকটিকস ও টেকনিক্যাল শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেন।

দলের ফরোয়ার্ড ঋতপর্ণা চাকমা জানিয়েছেন, ব্যাংককের তীব্র গরমে অনুশীলন করায় গোয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে। তিনি বলেন, ‘দল শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত এবং সাফের শিরোপা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।’ বাংলাদেশ এর আগে ২০২২ ও ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হয়েছিল। এবার গ্রুপ পর্বে ২৮ মে মালদ্বীপ এবং ৩১ মে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দলটি।

কোচ পিটার বাটলার ব্যয়বহুল হলেও এমন আন্তর্জাতিক প্রস্তুতি ক্যাম্প আয়োজনের জন্য বাফুফের প্রশংসা করেন। তার মতে, শক্ত প্রতিপক্ষ থাকলেও বাংলাদেশের মেয়েরা বড় মঞ্চে চাপ সামলে জয়ের অভিজ্ঞতা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

সাফের হ্যাটট্রিক শিরোপা মিশনে ভারতের গোয়ায় ঋতুপর্ণারা

আপডেট টাইম : ১২:০০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬