ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৯ বার

ভারত ও বাংলাদেশের মধ্যে ৯০তম যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক শুরু হচ্ছে কলকাতায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার (২৩ মে) পর্যন্ত তিন দিনব্যাপী এই বৈঠক চলবে। আর এইবৈঠকে অংশ নিতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বুধবার কলকাতায় পৌঁছেছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ছয় সদস্যের এই দলটি তিন দিনব্যাপী বৈঠক করবে এবং ফারাক্কা ব্যারাজে যৌথ প্রবাহ পরিমাপ স্থল পরিদর্শন করবে।

বাংলাদেশের প্রতিনিধিদলের এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এই বছরের ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই চুক্তির নবায়ন একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

গত বছর মার্চ মাসে দুই দেশের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে বৈঠক করেছিলেন। ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র তখন বিবিসিকে জানিয়েছিলেন, সেটি একটি “বিশেষজ্ঞ পর্যায়ের রুটিন বৈঠক”, কিন্তু গঙ্গা চুক্তি নবায়নের প্রশ্নে সেই আলোচনার “আলাদা গুরুত্বও” ছিল।

বাংলাদেশের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির এই দলের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের হাইকমিশনের দুইজন কর্মকর্তা আমন্ত্রিত সদস্য হিসেবে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন।

গঙ্গার পানি বণ্টনে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের চুক্তি করে। সমঝোতা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল

আপডেট টাইম : ১২:২৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬