ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আহত অন্তত ২০, শতাধিক মোবাইল চুরির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫০ বার

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র ধারণ অনুষ্ঠান চলাকালে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে দর্শকদের শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রবেশের জন্য মাত্র একটি পকেট গেইট ব্যবহার করায় শুরু থেকেই অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়। হাজারো দর্শক একসঙ্গে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ আহত হন। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দর্শকদের অভিযোগ, অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। প্রবেশ ও বের হওয়ার পথে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো সীমিত। এই সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। অনুষ্ঠান চলাকালে ও ভিড়ের মধ্যে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের দাবি, পুলিশের উপস্থিতি থাকলেও পকেটমার চক্র প্রকাশ্যে চুরি চালিয়ে যায়। অনেকেই তাৎক্ষণিকভাবে অভিযোগ করলেও দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় দর্শকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ভবিষ্যতে এ ধরনের বড় আয়োজনের আগে পর্যাপ্ত নিরাপত্তা, একাধিক প্রবেশপথ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আহত অন্তত ২০, শতাধিক মোবাইল চুরির অভিযোগ

আপডেট টাইম : ১২:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬