ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কারিনার পর হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৯ বার

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গতকাল সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে বনানীর ইয়োর্ক হসপিটালে ভর্তি আছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সনিকা লিখেছেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’ পোস্টের সাথে একটি সাদা হৃদয়ের ইমোজি জুড়ে দেন।

তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে বেশ পরিচিতি পান সনিকা। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।

ডিজে গানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা পান তিনি। পরবর্তীতে ডিজে মিক্সিংয়ের গণ্ডি ছাড়িয়ে গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে প্রকাশ পায় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’।

শুধু সংগীত নয়, ছোটপর্দাতেও দেখা গেছে সনিকাকে। ২০১৫ সালে ভিনয়ে নাম লেখান তিনি। ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কারিনার পর হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা

আপডেট টাইম : ১০:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬