ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রথম অরেঞ্জ বন্ড সাবস্ক্রিপশনে ডিএসই-ব্র্যাক ইপিএলের চুক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ২০ বার

বাংলাদেশে প্রথম অরেঞ্জ বন্ড সাজিদা অরেঞ্জ জিরো কুপন বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পরিচালনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

আজ সোমবার (১৮ মে) ডিএসইর নিকুঞ্জস্থ অফিসে ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সাজিদা অরেঞ্জ জিরো-কুপন বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ডিএসই ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএসই ইএসএস প্ল্যাটফর্মে বন্ডটির সাবস্ক্রিপশন আজ থেকে শুরু হয়। সাবস্ক্রিপশন শেষ হবে ২৩ মে। এটি ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হওয়া প্রথম প্রাইভেট বন্ড।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সাজিদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নুজহাত আনোয়ার বলেন, অরেঞ্জ বন্ডের মতো উদ্ভাবনী বন্ড পুঁজিবাজারে বিকল্প অর্থায়নের নতুন সুযোগ তৈরি করছে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইন বলেন, সাজিদা অরেঞ্জ বন্ডের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি থিমেটিক বন্ড বাজারের ভিত্তি স্থাপিত হচ্ছে। এ উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করবে। যেখানে সামাজিক প্রভাবের পাশাপাশি আর্থিক রিটার্ন নিশ্চিত হবে। তিনি বলেন, ডিএসই প্ল্যাটফর্মের মাধ্যমে চালু হওয়া এই বন্ড ভবিষ্যতে আরও এ ধরনের ইস্যুর পথ খুলে দেবে।

সাজিদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক বলেন, নারীদের জন্য বিনিয়োগভিত্তিক অরেঞ্জ জিরো কুপন বন্ড বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বলেন, সাজিদা ফাউন্ডেশন গত ৩০ বছরেরও বেশি সময় ধরে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের অন্যতম উন্নয়নমুখী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের অরেঞ্জ জিরো-কুপন বন্ডের মোট অভিহিত মূল্য ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ৭৫ কোটি ৭৩ লাখ টাকা অভিহিত মূল্যের বন্ড ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য অফার করা হয়েছে। বন্ডটি এক বছর, দুই বছর ও তিন বছর মেয়াদে জিরো-কুপন ইন্সট্রুমেন্ট হিসেবে গঠন করা হয়েছে, যা বিনিয়োগকারীদের তাদের পছন্দ অনুযায়ী বিনিয়োগের মেয়াদ নির্বাচন করার সুযোগ প্রদান করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের প্রথম অরেঞ্জ বন্ড সাবস্ক্রিপশনে ডিএসই-ব্র্যাক ইপিএলের চুক্তি

আপডেট টাইম : ১০:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬