ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

গুমকে চিরতরে নিষিদ্ধ করার আইন চাই : তাহসিনা রুশদী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৩১ বার

মের শিকার সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও সংসদ সদস্য তাহসিনা রুশদী বলেছেন, গুমকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করার মতো কার্যকর আইন চাই। গুম আইন শুধু ভবিষ্যতের জন্য নয়, অতীতে গুম হওয়াদের বিচারও নিশ্চিত করতে হবে।

রবিবার সিরডাপ মিলনায়তনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের  আয়োজনে’ জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়নের লক্ষ্যে’ অংশীজন সভায় তিনি একথা বলেন। সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তাহসিনা রুশদী তার বক্তব্যে আরও বলেন, তাঁর স্বামী এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল গুম হন। এরপর থেকেই তিনি গুমের শিকার পরিবারগুলোর বিচার ও অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতিতে সম্পৃক্ত হন।

তিনি বলেন, আমি সংসদে গিয়েছি ইলিয়াস আলীর কথা বলার জন্য, গুমের বিষয়টি তুলে ধরার জন্য।

তিনি অভিযোগ করেন, গুম কমিশন গঠনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে ভুক্তভোগী পরিবারগুলোকে জানানো হয়নি।

তদন্ত ও বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়েও স্পষ্ট ধারণা নেই বলে জানান তিনি।

তাহসিনা রুশদী বলেন, আইনে প্রতিকার ও প্রতিরোধের বিষয় থাকলেও অতীতে যারা গুম হয়েছেন, তাদের বিষয়ে কী হবে, সেই প্রশ্নের উত্তর প্রয়োজন। যারা এখনো ফিরে আসেননি, তাদের পরিবারগুলোর দুর্ভোগ ও সমস্যার বিষয়টিও আইনে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১২ থেকে ১৪ বছর ধরে পরিবারগুলো স্বজনদের ফেরার অপেক্ষায় আছে। কিন্তু এর মধ্যেও বিভিন্নভাবে সামাজিক ও গণমাধ্যমে অপপ্রচারের শিকার হতে হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে।

আইনমন্ত্রী গুম আইন নিয়ে আগামী সংসদ অধিবেশনে অগ্রগতি হবে বলে আশ্বাস দিয়েছেন উল্লেখ করে তাহসিনা রুশদী আশা প্রকাশ করেন, সবার মতামতের ভিত্তিতে এমন একটি আইন প্রণয়ন হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো গুমের ঘটনা না ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

গুমকে চিরতরে নিষিদ্ধ করার আইন চাই : তাহসিনা রুশদী

আপডেট টাইম : ১০:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬