ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এবার চলচ্চিত্র নির্মাণে বড় প্রণোদনার ঘোষণা দিলো সৌদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৪৬ বার

চলচ্চিত্র নির্মাণ খাতে বড় ধরনের প্রণোদনা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির ফিল্ম কমিশন জানিয়েছে, এখন থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে ব্যয়ের ওপর সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা দেওয়া হবে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, এই নতুন নীতির লক্ষ্য হলো দেশকে বৈশ্বিক ফিল্ম প্রোডাকশনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বড় বাজেটের আন্তর্জাতিক প্রজেক্ট আকৃষ্ট করা এবং স্থানীয় চলচ্চিত্র শিল্পকে আরও শক্তিশালী করা।

নতুন ব্যবস্থায় শুধু প্রণোদনা বাড়ানোই নয়, প্রোডাকশন প্রক্রিয়াও সহজ করা হয়েছে। অনুমোদন, অর্থায়ন ও বাস্তবায়নের ধাপগুলো আরও দ্রুত ও স্বচ্ছ করার ফলে বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সৌদি আরবকে শুটিং লোকেশন হিসেবে বেছে নিতে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি ফিল্ম কমিশন বর্তমানে ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে, যেখানে তারা বিভিন্ন আন্তর্জাতিক নির্মাতা ও বিনিয়োগকারীদের কাছে এই প্রণোদনা কর্মসূচি তুলে ধরছে।

উল্লেখ্য, এটি সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ, যার মাধ্যমে দেশটি তেলনির্ভর অর্থনীতির বাইরে সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পকে নতুন প্রবৃদ্ধির খাত হিসেবে গড়ে তুলতে চায়।

সূত্র: আরব নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এবার চলচ্চিত্র নির্মাণে বড় প্রণোদনার ঘোষণা দিলো সৌদি

আপডেট টাইম : ১০:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬