ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্রতিদিন পাচার করতো দুই কোটি টাকা, সিআইডির জালে আটক ৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২৫ বার

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন প্রায় দুই কোটি টাকা বিদেশে পাচার করতো— এমন একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার (১৭ মে) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে চক্রটি অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে আসছিল।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ মে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে চারজন এবং ১৬ মে নরসিংদী ও ধানমন্ডি থেকে আরও চারজনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন মোবাইল অপারেটরের বিপুল সংখ্যক সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানায় সিআইডি।

সংস্থাটি জানায়, ক্রিপ্টোকারেন্সি ও হুন্ডির মাধ্যমে চক্রটি অর্থ বিদেশে পাচার করত। আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা চলছে বলে জানান সিআইডি প্রধান।

এ ছাড়া অনলাইন জুয়া বন্ধে জড়িত ১১৬টি ওয়েবসাইট বিটিআরসিতে পাঠানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রতিদিন পাচার করতো দুই কোটি টাকা, সিআইডির জালে আটক ৮

আপডেট টাইম : ১০:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬