ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

চলচ্চিত্র একটি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি: তথ্য প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৮৮ বার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

চলচ্চিত্রকে একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশের অডিওভিজ্যুয়ালের ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে ।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১৭ মে) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। চলচ্চিত্র সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও সংস্কৃতি সঠিকভাবে পৌঁছে দিতে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে আরও সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন । অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

চলচ্চিত্র একটি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬