ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পেট্রোবাংলা থেকে জনপ্রশাসনে বদলি এরফানুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ২৪ বার

দায়িত্ব দেওয়ার তিন মাসের মাথায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদ থেকে মো. এরফানুল হককে সরিয়ে দিয়েছে সরকার।

তাকে পেট্রোবাংলা থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা এরফানুল হক গত ৫ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা এরফানুল কর্মজীবনে মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন এরফানুল। জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি থেকেও একই বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

পেট্রোবাংলা থেকে জনপ্রশাসনে বদলি এরফানুল

আপডেট টাইম : ১১:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬