ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কারিনা কায়সারের মরদেহ দেশে আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩১ বার

কারিনা কায়সারের অকালপ্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই কারিনার সঙ্গে বিভিন্ন মুহূর্তের স্মৃতি ও ছবি শেয়ার করছেন ফেসবুকে। সবাই অপেক্ষায় আছেন শেষবারের মতো তাঁকে দেখতে।

কারিনার মরদেহ দেশে আনার বিষয়ে কথা হয় তাঁর বাবা কায়সার হামিদের সঙ্গে। তিনি জানান, কারিনার মরদেহ চেন্নাই থেকে আগামীকাল রোববার (১৭ মে) দুপুরে দেশে আসবে। এরপর বনানী ডিওএইচএস মসজিদে তাঁর প্রথম জানাজা হবে। আগামী সোমবার (১৮ মে) কারিনার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় তাঁর নানা বাড়িতে নেওয়া হবে। সেখানেই তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (৩১) গতকাল শুক্রবার রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে কারিনার রক্তচাপ কমে যায়। এরপর রাত ১টার দিকে কারিনা মারা যান।

লিভার-সংক্রান্ত জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে চেন্নাই নেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট বানিয়ে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিলেন কানিরা কায়সার। ওটিটি ও নাটকের জগতেও ভালো অবস্থান তৈরি করেন তিনি। এর পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজে অভিনয় করে প্রশংসা পান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কারিনা কায়সারের মরদেহ দেশে আসছে

আপডেট টাইম : ১১:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬