ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি স্থানীয় নির্বাচনে যুব নেতাদের শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান চরমোনাই পীরের ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা, অচল ইসলামাবাদ পুলিশে যুক্ত হচ্ছে ‘বিশেষ ইউনিট’, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

চট্টগ্রামে অভিযানে ১১ হাজার ৫৭৫ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫২ বার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় একটি বন্ধ কার্পেট তৈরির কারখানার গুদামে অভিযান চালিয়ে ১১ হাজার ৫৭৫ বস্তা চাল জব্দ করেছে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব-৭ ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে প্রতি বস্তায় ৫০ কেজি হিসেবে মোট ৫৭৮ দশমিক ৬০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এসব চাল বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত করার প্রমাণও পাওয়া গেছে। তবে কোন গুদাম থেকে কীভাবে চালগুলো সীতাকুণ্ডের ওই গুদামে আনা হয়েছে, তা জানা যায়নি।

এ ঘটনায় আব্দুল আজিজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং গুদামটি সিলগালা করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল আজিজ জোরারগঞ্জ থানার বামুনসুন্দর দারোগাহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সরকারি চাল অবৈধভাবে মজুত করে ভিন্ন মোড়কে বাজারজাত করছেন। পরে অভিযানে একটি গুদাম থেকে ৫৭৮ দশমিক ৬০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ সময় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত

চট্টগ্রামে অভিযানে ১১ হাজার ৫৭৫ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা

আপডেট টাইম : ১২:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬