ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে ধ্বংস হয়ে যাবে : নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
  • ৪২১ বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচনী ট্রেন মিস করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিরাট ভুল করেছেন। ২০১৯ সালে আবার নির্বাচনী ট্রেন আসবে। সেই ট্রেনে না উঠলে বিএনপি ধ্বংস হয়ে যাবে।

নাসিম আজ রোববার বিকেলে রাজধানীর কমলাপুরে নতুন কোচ দ্বারা ঢাকা-সিরাজগঞ্জ রুটে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ সার্ভিসের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

রেল সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, গাজী আমজাদ হোসেন মিলন ও তানভীর ইমাম প্রমুখ বক্তব্য রাখেন।

আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও না করতে বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামীতে আন্দোলনের নামে কোন ধরনের জ্বালাও-পোড়াও করবেন না। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর আন্দোলন করতে গিয়ে ট্রেন, বাস, ট্রাক পুড়িয়েছেন। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছেন। তাই আপনাকে বলি ভবিষ্যতে আন্দোলেনের নামে জ্বালাও-পোড়াও করবেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের দারিদ্র বিমোচন নিরক্ষরতা দূরীকরণ এবং স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে যা বহিবির্শ্বের নেতৃবৃন্দ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনে বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দারপ্রান্ত থেকে ফিরে এসেছে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালিন সময়ে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করেছিল।

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন চালু করা হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এই বুলেট ট্রেন সার্ভিস চালুর বিষয়ে নির্দেশ দিয়েছেন। অর্থ পেলেই এই ট্রেন সার্ভিস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এইচ টি ইমাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ সকল সেক্টরে এগিয়ে যাচ্ছে। তাঁর কারনেই বাংলাদেশের ট্রেন সার্ভিস অনেক বেশি আধুনিক হয়েছে। পরে মোহাম্মদ নাসিম নতুন ট্রেনের বিভিন্ন বগি পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বলেন। এ সময়ে তিনি সবুজ পতাকা উড়িয়ে ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে ধ্বংস হয়ে যাবে : নাসিম

আপডেট টাইম : ১১:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬