ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফিলিস্তিনের পতাকা হাতে বার্সেলোনার রাজপথে ইয়ামাল, ভাসছেন প্রশংসায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫২ বার

ছোট বয়সের বড় তারকা বনে গেছেন বার্সেলোনার স্প্যানিশ সুপারস্টার লামিনে ইয়ামাল। মাঠে জাদুকরী ফুটবলে মুগ্ধ করে আলোচনায় থাকা ইয়ামাল এবার ভাসছেন ভিন্ন এক প্রশংসায়। বার্সেলোনার শিরোপা জয়ের উৎসবে ছাদখোলা বাসে উড়িয়েছেন ফিলিস্তিনি পতাকা।

টানা দ্বিতীয়বার লা লিগার শিরোপা জেতায় বার্সেলোনায় এখন চলছে উৎসব। সেই শিরোপা যখন রিয়াল মাদ্রিদকে হারিয়ে হাতে চলে আসে, তখন উৎসবের মাত্রা বেড়ে যায় বহুগুণে। গতকাল চ্যাম্পিয়ন হওয়ার পর জনস্রোত বয়ে যায় স্পেনের শহরগুলোতে।

ওই উৎসবেই ছাদখোলা বাসে কাতালানদের শিরোপা উদযাপনের সময় ইয়ামালের ফিলিস্তিনি পতাকা ওড়ানোর ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভক্ত-সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন স্প্যানিশ তরুণ ফুটবলার। একপর্যায়ে বার্সার একটি জার্সি উন্মোচন করেন। সেখানে লেখা, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি মাদ্রিদিস্তা নই।’

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, লা লিগা শিরোপা জয়ের পর গতকাল বার্সেলোনার বিজয় উৎসবে সাড়ে ৭ লাখ মানুষ অংশ নিয়েছেন। ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপন নিয়ে কাতালান ক্লাবটি এক বিবৃতিতে লিখেছে, ‘বার্সার প্রতি নিজেদের আবেগ দেখিয়েছেন দর্শকেরা। এই দলটি একের পর এক ইতিহাস গড়ে চলেছে এবং চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপন করেছে।’

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার পর থেকে স্পেনের বার্সেলোনা শহর ফিলিস্তিনিদের আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিক্ষোভের স্থান হয়ে উঠেছে বার্সেলোনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফিলিস্তিনের পতাকা হাতে বার্সেলোনার রাজপথে ইয়ামাল, ভাসছেন প্রশংসায়

আপডেট টাইম : ১২:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬