ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিদগ্ধ জায়েদ খান, অল্পের জন্য রক্ষা পেলও প্রাণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১৯ বার

অনেক দিন ধরে আমেরিকায় অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। নিউ ইয়র্কে বসবাস করলেও তিনি বিভিন্ন রাজ্যে বাঙালি কমিউনিটির নানা আয়োজনে অংশ নিয়ে থাকেন। করেন পারফর্ম। এবার এমন একটি পারফর্ম করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন এই অভিনেতা।

তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কয়েকটি জায়গায় পুড়ে গেছে। চিকিৎসা শেষে এখন বিশ্রামে আছেন ‘অন্তরজ্বালা’ খ্যাত অভিনেতা। তার ভাষ্য, আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটিতে একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে জায়েদ খান মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশ করতে যান। মোটরসাইকেলে সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স (একটি পাত্রে আগুন থাকে) ছিল, সেখান থেকেই আগুন ছিটকে জায়েদ খানের শরীরে পড়ে। দ্রুত নিভিয়ে সে অবস্থাতেই পারফর্ম করেন তিনি। অনুষ্ঠান শেষে জায়েদ খানকে চিকিৎসা দেওয়া হয়।

এ নিয়ে জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি। ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অগ্নিদগ্ধ জায়েদ খান, অল্পের জন্য রক্ষা পেলও প্রাণ

আপডেট টাইম : ১১:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬