ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : ত্রাণমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১৩ বার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে কেবল সরকারি বা বেসরকারি চাকরির ওপর নির্ভর করলে চলবে না, বরং ব্যাপক শিল্পায়ন প্রয়োজন।

তিনি বলেন, শিল্পায়ন একদিকে যেমন তরুণদের আয়ের উৎস তৈরি করবে, অন্যদিকে দেশকে টেকসই অগ্রগতির দিকে নিয়ে যাবে।

সোমবার লালমনিরহাট স্টেডিয়ামে ‘চাকরি মেলা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

লালমনিরহাটের ভৌগোলিক ও কৃষিভিত্তিক গুরুত্ব তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটের মাটি অত্যন্ত উর্বর। এখানে ধান, ভুট্টা ও আলুর ব্যাপক ফলন হয়। এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের এক বিশাল সম্ভাবনা রয়েছে।

তিনি সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলে বিনিয়োগ করতে দেশের শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এ চাকরি মেলার মাধ্যমে লালমনিরহাট জেলার এক হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ১১:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬