ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে বললেন মিরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৪৩ বার

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। পাকিস্তানকে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে হলে, দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ। টেস্টের তৃতীয় দিন ৫ উইকেট পূর্ণ করা মিরাজ জানান, দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান তুলেছিল পাকিস্তান। তৃতীয় দিন বাংলাদেশের রানকে টপকে যাবার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। সেই লিডকে সাথে নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে দিন শেষে বিনা উইকেটে ৭ রান তুলেছে স্বাগতিকরা।

লিড বড় করতে হলে টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে জানান মিরাজ।

তিনি বলেন, ‘এখনো ম্যাচের দু’দিন বাকী আছে। ম্যাচ এখন ফিফটি-ফিফটি অবস্থায় আছে। আমরা অনেক বড় লিড পাইনি। আমাদের অনেক দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে।

মিরপুরে কত রান করতে পারলে ভাল সেটা বল যাবে না। অন্তত এমন একটা রান করতে হবে যাতে বোলাররা লড়াই করতে পারে। আমার কাছে মনে হয় এই উইকেটে ২৯০ থেকে ৩০০ রান একটা ভালো স্কোর হতে পারে। কারন এই উইকেটে চতুর্থ বা পঞ্চম দিনে খেলা কঠিন হবে। তবে আমাদের ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্টে তিনদিনই উইকেট ভালো ছিল। এখনও উইকেট ভালো আছে। তবে চার বা পাঁচ নম্বর দিনে উইকেট কঠিন হবে। কারন একটা উইকেটে টানা খেলা হয়েছে। দুই ইনিংস খেলা হয়ে গেছে। তাই ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। পঞ্চম দিনে পাকিস্তানই ব্যাটিং করবে। তাই আমরাই বোলিংয়ে ভালো সুবিধা পাবো।’

দ্বিতীয় দিন শেষে নিজেদের ব্যাটিং ইনিংসে ভালো অবস্থায় ছিল পাকিস্তান। ১ উইকেটে ১৭৯ রান তুলেছিল তারা। প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে লাইন-লেংথ বজায় রাখাই মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বোলারদের।

মিরাজ বলেন, ‘আমাদের বোলারদের একটাই লক্ষ্য ছিল- কিভাবে রান আটকানো যায় এবং সঠিক জায়গায় কিভাবে বল করা যায়। আমরা মিরপুরের উইকেট সর্ম্পকে জানি। আমরা যেহেতু এখানে খেলি তাই অভিজ্ঞতা আছে। বোলাররা একটা জায়গায় বল করার চেষ্টা করেছি। বোলারদের কাছে এমন প্রত্যাশাই ছিল। আমরা যদি ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করতে পারি, তাহলে সুযোগ আসবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করেছি।’

তিনি আরও বলেন, ‘উইকেটে খ্বু বেশি স্পিন ছিল না। আমি ও তাসকিন দুই প্রান্ত থেকে খুব ভালো বোলিং করেছি। এজন্য সুযোগ তৈরি হয়েছে আমাদের। তাই তারা ভুল করেছে।

টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট, ভালো জায়গায় বল করা হলে ব্যাটারকে রান করতে না দিলে, তখন সুযোগ তৈরি হবে। আমি আর তাসকিন এমনই করার চেষ্টা করেছি।

আমাদের বোলিংয়ের জুটিটা খুব ভালো ছিল। রানাও ভালো বল করেছে। আমার কাছে মনে হয় প্রথম দুই স্পেলে একটু বেশি রান দিয়েছে সে। আমরা তাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি। সে আমাদের একটা ব্রেক-থ্রু দিয়েছে। সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

৩৮ ওভার বল করে ১০২ রানে ৫ উইকেট নেন মিরাজ। ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মত ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। নিজের পারফরমেন্স নিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরে আমার বোলিং নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। পাকিস্তান ওয়ানডে সিরিজ থেকে শুরু করে নিউজিল্যান্ড সিরিজ, এবার টেস্ট নিয়ে অনেক কাজ করেছি। কাজ করার মাধ্যমেই আত্মবিশ্বাস বেড়েছে। ঐ সময় আমি অনেক বেশি উইকেট পাইনি। কিন্তু দলের প্রয়োজনে অবদান রাখতে পেরেছি। টেস্ট ক্রিকেটে অনেক সুযোগ থাকে, অনেক সময় থাকে, নিজেকে নিয়ে কাজ করার। আমি সেটাই করেছি।’

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে বললেন মিরাজ

আপডেট টাইম : ১১:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬