ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কমনওয়েলথ কাবাডিতে অংশ নেবে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৪৪ বার

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে আরও একধাপ উঁচুতে নেওয়ার সুযোগ আসছে। আগামী ১০ থেকে ২০ অক্টোবর ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ’। মর্যাদাপূর্ণ এই আসরে পুরুষ ও নারী বিভাগে অংশ নেবে বাংলাদেশ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, কমনওয়েলথ স্পোর্ট ফেডারেশন সম্প্রতি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়াকে পাঠানো এক চিঠিতে এই চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

ভারতের মাটিতে অনুষ্ঠেয় এই চ্যাম্পিয়নশিপে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ অংশ নেবে। বাংলাদেশ কাবাডির বিশ্বমঞ্চে অন্যতম শক্তিশালী নাম। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা সাফল্য আছে বাংলাদেশের। তাই এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একটি সম্ভাবনাময় নাম। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশ শীর্ষ সারির প্রতিযোগী হিসেবে মাঠে নামবে।

বৃহত্তম ক্রীড়া আসর হিসেবে পরিচিত কমনওয়েলথ কাঠামোর অধীনে এই চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের জন্য এক বিরাট সুযোগ। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে জানা গেছে, এই চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় পুরুষ ও নারী দলের বিশেষ ক্যাম্প এবং প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজনের পরিকল্পনা দ্রুতই শুরু করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কমনওয়েলথ কাবাডিতে অংশ নেবে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬