ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পুনরায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির নির্দেশ দিলেন এমপি লুৎফুজ্জামান বাবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৪৪ বার

জেলা প্রতিনিধি, নেত্রকোনাঃ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের দুর্দশা সরেজমিনে দেখতে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ভাটি বাংলার জননেতা লুৎফুজ্জামান বাবর টানা তিন দিন ধরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বিভিন্ন হাওর ও গ্রামাঞ্চল পরিদর্শন করেছেন।

শনিবার সফরের তৃতীয় দিনে তিনি মদন উপজেলার মাঘান, গোবিন্দশ্রী, মদন, চানগাঁও ও কাইটাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান এবং মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম।

এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এবং উপজেলা হেফাজতের আমীর মুফতি আনোয়ার হোসাইন। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এমপি লুৎফুজ্জামান বাবর বলেন, “অতিবৃষ্টির কারণে হাওরাঞ্চলের কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়ে বৈঠক করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে একটি তালিকা তৈরি হয়েছে। কিন্তু সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম বাদ পড়েছে, আবার যারা ক্ষতিগ্রস্ত হননি তাদের নামও অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, “দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সংশোধন করতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের নামই কেবল তালিকায় থাকতে হবে।”
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আমার দলের কেউ যদি চাপ প্রয়োগ করে, তাহলে সেই চাপ মানতে আপনারা বাধ্য নন। আমি আপনাদের পাশে আছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পুনরায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির নির্দেশ দিলেন এমপি লুৎফুজ্জামান বাবর

আপডেট টাইম : ০৮:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬