ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মিষ্টি জান্নাত বললেন ‘চাইল্ডহুড থেকে তাকে আমার পছন্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৫ বার

রুপালী পর্দায় দেখা যাবে নতুন কেমিস্ট্রি! অভিনেতা আবদুন নূর সজলের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তাদের নিয়ে ‘দুজনে’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’-খ্যাত নির্মাতা দেবাশীষ বিশ্বাস।

দুদিন আগে রাজধানীর একটি হোটেলে সজল-মিষ্টি দুজনেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মিষ্টি জানালেন, ১২ মে থেকে শুটিংয়ে যাবেন।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘দুজনে’ সিনেমাটি রোমান্টিক জার্নি। দুটি ভিন্ন ভিন্ন কারণে দুজনের এক হওয়া। সেখান থেকেই একসাথে একটা জার্নি শুরু হবে। পুরো যাত্রায় একে অপরকে বোঝা, ভালোবাসা, হঠকারিতা এবং সবশেষে প্রেমের পূর্ণতা। ‘দুজনে’ আসলে একটি ভালোবাসার জার্নি।

নায়িকা মিষ্টি জান্নাত বলেন, দেবাশীষ দাদার সঙ্গে অনেকদিন ধরে এই সিনেমাটি নিয়ে কথা চলছিল। কিন্তু শো-এর কারণে লন্ডনে ছিলাম। সেই সঙ্গে আমি একজন চিকিৎসক, ক্লিনিক ও ব্যবসা আছে। এদিকেও প্রচুর সময় দিতে হয়। এসবের মধ্যেও সিনেমা করি। এর কারণে আমি পরিচিত।

“দেবাশীষ দাদা গুণী এক নির্মাতা। তার কথা মতো ‘দুজনে’-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা রাখছি, দ্রুত এই কাজটি শেষ করে দর্শকদের দেখাতে পারবো।”

ছোটপর্দায় বছর দুয়েক হলো দেখাই যায় না সজলকে। তিনি সিনেমায় মনোযোগী, সেইসঙ্গে ওয়েবেও কাজ করছেন। সজলকে নিয়ে মিষ্টি বললেন, সজল ভাই আমার মোস্ট ফেভারিট। চাইল্ডহুট লাইফ থেকে তাকে আমার পছন্দ। সিনেমায় আমাদের হয়তো একসাথে দর্শক দেখবেন এই প্রথম

আবদুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে নির্মিত হতে যাওয়া ‘দুজনে’ সিনেমার চিত্রনাট্যও রচনা করেছেন দেবাশীষ বিশ্বাস। সিনেমাটি প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মিষ্টি জান্নাত বললেন ‘চাইল্ডহুড থেকে তাকে আমার পছন্দ

আপডেট টাইম : ০৭:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬