ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীকে ভিডিও বার্তায় মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৬৩ বার

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছেন তারা। বর্তমানে মায়ের অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। অন্যদিকে দেশে রয়েছেন ওমর সানি। দূরত্ব থাকলেও বিশেষ দিনগুলোতে তারা ঠিকই একে অপরের জন্য ভালোবাসা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

গতকাল বুধবার (৬ মে) ওমর সানীর ৫৫তম জন্মদিনে একটি ভিডিও বার্তা পাঠিয়ে আবারও ভালোবাসার সেই বন্ধন তুলে ধরলেন মৌসুমী।

ভিডিওতে তাকে কেক সামনে রেখে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা যায়। এরপর স্বামীর উদ্দেশে তিনি বলেন, ‘শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে থেকো সব সময়।’

শুধু তাই নয় আবেগঘন কণ্ঠে মৌসুমী বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সব সময়ের জন্য। লাভ ইউ!’

এদিকে, স্ত্রীর এই ভালোবাসার জবাব দিতেও দেরি করেননি ওমর সানী। ভিডিওটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী মৌসুমী, তোমার জন্য দোয়া।’

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন ওমর সানী ও মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই জুটি। এরপর ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তারা।

সিনেমার কাজ করতে গিয়েই গড়ে ওঠে তাদের প্রেম, যা ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়েতে পরিণতি পায়। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে এখনো একই রকম ভালোবাসায় আবদ্ধ এই তারকা জুটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীকে ভিডিও বার্তায় মৌসুমী

আপডেট টাইম : ১২:১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬