ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বাংলাদেশ ও চীনের গভীরতর সহযোগিতার অঙ্গীকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩২ বার

বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ ও চীন একটি সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের চীন সফরকালে দুই দেশ এ অঙ্গীকার ব্যক্ত করেছে বলে বুধবার (৬মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান বেইজিংয়ে চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)’র চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই পক্ষ ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করে এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের আওতায় চলমান সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে।

তারা পারস্পরিক স্বার্থে বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের গভীরতর সহযোগিতার অঙ্গীকার

আপডেট টাইম : ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬